Baby Bouncer
বেবি বাউন্সার হলো বাচ্চাদের জন্য দোলনা চেয়ার। বাচ্চা নড়াচড়া করলে নিজে নিজেই দোলে, এতে বাচ্চা খেলে আর ঘুমায়। হালকা, ভাঁজ করা যায়, যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়।
অর্ডার করার ৩–৪ দিনের মধ্যেই পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায়। 🚚
কুরিয়ার ম্যানের কাছ থেকে পণ্য বুঝে নিয়ে তারপর মূল্য পরিশোধ করুন। ❤️
Product Description
বেবি বাউন্সার
আপনার সোনামনির জন্য সবচেয়ে নিরাপদ আর আরামদায়ক একটি জিনিস হলো বেবি বাউন্সার। এটি একটি আধুনিক দোলনা চেয়ার, যেখানে বাচ্চাকে শুইয়ে দিলে সে নিজে নিজেই দুলতে পারে।
এটি কেন কিনবেন?
১. বাচ্চা নিজে নিজেই দোলে: বাচ্চা হাত-পা নাড়ালেই বাউন্সারটা হালকা করে দুলতে থাকে। এতে বাচ্চা খুব মজা পায়, কান্না কম করে আর তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আলাদা করে দোল দেওয়া লাগে না।
২. সম্পূর্ণ নিরাপদ: এতে ৩ পয়েন্ট সেফটি বেল্ট আছে। বাচ্চা উল্টে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। নিচে শক্ত স্টিলের ফ্রেম দেওয়া, তাই অনেক মজবুত।
৩. নরম আর আরামদায়ক: ভেতরে নরম কটন কাপড়ের গদি দেওয়া আছে। বাচ্চার পিঠে, মাথায় ব্যথা লাগবে না। গরমের দিনেও ঘামবে না।
৪. খেলনা সহ: উপরে ঝুলন্ত খেলনা আছে। বাচ্চা খেলনা ধরে খেলতে খেলতে হাতের ব্যায়াম হয়, মাথাও ভালো হয়।
৫. বহন করা সহজ: ওজন খুব হালকা। ভাঁজ করে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। ঘরে, বারান্দায়, নানু বাড়ি - সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কাপড়টা খুলে ধুয়ে ফেলা যায়।
কত বয়স থেকে কত বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে?
জন্মের পর থেকে ১২ মাস / ৯ কেজি ওজন পর্যন্ত।
কী দিয়ে তৈরি?
মজবুত স্টিল ফ্রেম + নরম কটন ফেব্রিক + ফুড গ্রেড প্লাস্টিকের খেলনা।
আপনার বাচ্চাকে নিরাপদে খেলতে আর আরামে ঘুমাতে দিতে আজই নিয়ে নিন এই বেবি বাউন্সার।